Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও আলোচনায় নায়িকা অপু বিশ্বাস

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ১৩, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং অতীতের ভুল নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস তাঁর বিয়েকে জীবনের অন্যতম ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল।”

নিজের অভিজ্ঞতা থেকে বর্তমান প্রজন্মের মেয়েদের পরামর্শ দিয়ে তিনি বলেন, পূর্ণ পরিপক্বতা বা ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে রহস্য জিইয়ে রেখে তিনি বলেন, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।”

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ ৯ বছর বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সন্তানসহ হাজির হয়ে বিয়ের কথা প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই তারকা দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের জয় নামে একটি পুত্রসন্তান রয়েছে।

বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া ট্রল ও নেতিবাচক মন্তব্য নিয়ে মোটেও বিচলিত নন অপু। তিনি জানান, এসব বিষয় তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন। আগের চেয়ে বর্তমানে নিজেকে অনেক বেশি ‘ম্যাচিউর’ দাবি করে তিনি বলেন, আগে আবেগপ্রবণ হয়ে ক্যামেরার সামনে অনেক কিছু বলে ফেলতেন, যা এখন আর করেন না।

গেল ঈদুল ফিতরে অপু বিশ্বাস অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রয়েছে, আসছে কোরবানির ঈদে তাঁর নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই পরিষ্কার করে কিছু জানাননি ঢালিউড কুইন।

বর্তমানে অভিনয়ের চেয়ে বিভিন্ন শোরুম উদ্বোধন এবং ব্র্যান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত সময় পার করছেন এই জননন্দিত নায়িকা।

Tags: অপু বিশ্বাসবিনোদনবিশেষ নিউজমেগাস্টার শাকিব খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম