Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ১৩, এপ্রিল ২০২৬
in রাজনীতি
A A
0

জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিলে সরকার কোনোভাবেই সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায় নিয়ে সরকারের অবস্থান: সংকটে দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপট অস্বীকার করলে কোনো পক্ষই টিকে থাকতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের যে আন্দোলন শুরু হয়েছে, তা লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে। একই সঙ্গে তিনি জনগণকে আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান জানান।

একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংসদে বর্তমান সময়ে যুদ্ধ পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন ছিল। কিন্তু এখন আলোচনা হচ্ছে গণভোট ও সংস্কার প্রশ্নে, যা তিনি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।

Tags: গণঅভ্যুত্থানজুলাইবাংলাদেশ জামায়াতে ইসলামীসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম