Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৭ এপিবিএন-এর অজিৎ কুমার মিত্রের বিদায়ী সংবর্ধনা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৬ pm ১২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, আইনশৃঙ্খলা
A A
0

সত্যজিৎ দাস:

সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি উপলক্ষে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব অজিৎ কুমার মিত্রকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এ আর এম আলিফ। তিনি তাঁর বক্তব্যে অজিৎ কুমার মিত্রের কর্মদক্ষতা,সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে একসঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এ সময় কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে বিদায়ী কর্মকর্তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য ও পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করেন।

ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব দীপক জ্যোতি খীসা তাঁর বক্তব্যে বলেন, অজিৎ কুমার মিত্র একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে সবসময় সম্মানিত ছিলেন। তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও সহযোগিতামূলক মনোভাব সহকর্মীদের কাজে অনুপ্রেরণা জুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন;অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুভাশীষ ধর এবং সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) জনাব জনি লাল দেবসহ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শকবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং ফোর্স সদস্যরা। এ সময় উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদায়ী অতিথিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন এবং তাঁর পেশাগত সাফল্য ও ব্যক্তিগত গুণাবলির প্রশংসা করেন।

শেষে বিদায়ী অতিথি অজিৎ কুমার মিত্র অনুভূতিপূর্ণ বক্তব্যে সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কাটানো সময় তাঁর কর্মজীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • বরিশালে ব্যতিক্রমী বর্ষবরণ: গুঠিয়ায় ভেদাভেদহীন সম্প্রীতির মিলনমেলা
  • মালেশিয়ার শ্রমবাজারের দরজা খোলে গেছে – বিমান প্রতিমন্ত্রী
  • সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম