Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৭ pm ১২, এপ্রিল ২০২৬
in Top Lead News, বাংলাদেশ
A A
0

সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। কেন্দ্রস্থল সীমান্ত সংলগ্ন হওয়ায় বাংলাদেশের সিলেট জেলাসহ আশপাশের এলাকাগুলোতে বেশ ভালোভাবেই কম্পন অনুভূত হয়।

হঠাৎ এই ভূকম্পনে সিলেট ও সীমান্ত সংলগ্ন জনপদগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট অঞ্চলে গত কয়েক দিন ধরেই ভূকম্পনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গত ৭ এপ্রিল শিলচর এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা দুপুরে সিলেটে অনুভূত হয়।

উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যাতে সারা দেশে ব্যাপক আতঙ্ক ও হতাহতের ঘটনা ঘটেছিল।

আজকের ভূমিকম্পটি তুলনামূলক কম মাত্রার হওয়ায় বড় কোনো বিপদ না ঘটলেও ঘনঘন এই কম্পন সিলেবাসীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা এই অঞ্চলটিকে ভূমিকম্পের জন্য দীর্ঘকাল ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আসছেন।

Tags: দুর্ঘটনাদেশজুড়ে ভূমিকম্পভূমিকম্প অনুভূত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই যোদ্ধাদের অরাজনৈতিক থাকার ডাক সারজিসের
  • শরীয়তপুর বার নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মারধরের অভিযোগ
  • সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বিদায়ী সংবর্ধনা
  • ইরান-যুক্তরাষ্ট্র সংকটে বিশ্ব এখন কোন পথে?
  • রাবিতে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম