ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচিত প্রার্থীদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১০ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্থগিত সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের শূন্য আসনের উপনির্বাচনের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।
গেজেট অনুযায়ী শেরপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।

