Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৭ ঘণ্টা পর ঢাকায় নেওয়া হলো অসুস্থ ত্রাণমন্ত্রীকে

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
লালমনিরহাট যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়া  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ৭ ঘন্টা পর এয়ার এম্বুলেন্স করে ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার (১১ এপ্রিল) তিনি ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে সকাল ৮ টায় নামার পরই অসুস্থতা বোধ করেন।
পরে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা সাড়ে ৩ টায় তাকে নিয়ে এয়ার এম্বুলেন্স ঢাকার পথে রওয়ানা হয়েছে।
জানা গেছে, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে মন্ত্রী আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব  আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহিন আকতার জানান, ত্রাণ মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে সমাজকল্যানমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাড়ে ১০টার ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে এসে সিএমএইচ এ তাকে দেখতে যান। এ সময় তিনি মন্ত্রী দুলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
সে অনুযায়ী প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ বিমানে যাতায়াত ঝুঁকিপূর্ণ মনে করেন চিকিৎসকরা। ফলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী সিএমএইচ এ দীর্ঘ ৭ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে ছিলেন মন্ত্রী।
সূত্রটি জানায়, বেলা ৩ টায় ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছে। আধা ঘণ্টা পর সেই এয়ার এম্বুলেন্সেে মন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সার্বিক তদারকি করেন। এসময় স্থানীয় জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags: আসাদুল হাবিব দুলুএয়ার অ্যাম্বুলেন্সজাতীয়-সংসদ-সদস্যঢাকা-চিকিৎসাদুর্যোগ-ব্যবস্থাপনা-মন্ত্রীরাজনৈতিক খবরলালমনিরহাটসিএমএইচসৈয়দপুর-বিমানবন্দর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার
  • দিনাজপুরে সিজারের পর প্রসূতি মৃত্যু, চিকিৎসা অবহেলার প্রমাণ পেয়েছে পিবিআই
  • রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে যুক্তরাষ্ট্রে ভিন্নমত, অনিশ্চয়তা অব্যাহত
  • ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভূঞাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম