Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী

Bangla FM OnlinebyBangla FM Online
১:১২ pm ১১, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংসদে কথা বলার দক্ষতা ও সামাজিক সুনামকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে এবং শনিবার সকাল থেকে তা বিতরণ অব্যাহত রয়েছে। তিনি বলেন, তিন দিনব্যাপী (শুক্রবার, শনিবার ও রোববার) ফরম বিতরণ ও জমা নেওয়া হবে এবং ইতোমধ্যে অনেকেই আবেদন জমা দিয়েছেন।

তিনি আরও জানান, দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত একটি বোর্ডের মাধ্যমে আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থী নির্বাচনের পদ্ধতি শিগগিরই জানানো হবে।

রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করেই বিএনপি প্রার্থী বাছাই করে থাকে এবং এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে। প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

রিজভীর মতে, সরকার ও বিরোধী দল উভয়েরই উচিত সংসদে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি করা। তিনি আরও বলেন, স্থানীয় সরকারসহ সব পর্যায়ের জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত।

সংরক্ষিত নারী আসনে আগ্রহী প্রার্থীদের ফরম কেনা ও জমা দেওয়ার শেষ দিন আগামী রোববার (১২ এপ্রিল)।

Tags: আন্দোলননারীরিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংরক্ষিত নারী আসনে মৌলভীবাজার থেকে মনোনয়ন জমা দিলেন শেগুফতা রাব্বানী
  • ৭ ঘণ্টা পর ঢাকায় নেওয়া হলো অসুস্থ ত্রাণমন্ত্রীকে
  • ‘মায়ের ডাক’ এর লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ
  • ক্ষেতলালে সাবেক স্ত্রীকে দিনভর ঘুরিয়ে ধানক্ষেতে হত্যা: ঘাতক স্বামী আটক
  • পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম