Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৫ pm ১১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
দিনাজপুর প্রতিনিধি: 
উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
জানা গেছে, সমিতির মোট ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটকেন্দ্রে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচনে উৎসবের আমেজ তৈরি করেছে।
নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এনাম আলী ও খয়রাত আলী প্যানেল এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত রেজাউল কবির চৌধুরী ও মাহবুবুর রহমান ভুট্টু প্যানেল উল্লেখযোগ্য। পাশাপাশি সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টু বলেন, “আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। সহকর্মীদের ভালোবাসা ও সমর্থনে আমরা আশাবাদী।
নির্বাচন পরিচালনা কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Tags: দিনাজপুরনির্বাচনভোটগ্রহণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইতিহাসের টানে তাজহাট জমিদার বাড়িতে পর্যটকদের ঢল
  • ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু
  • ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ
  • ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল
  • ব্রাহ্মণপাড়ায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম