Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

 নওগাঁয় কোচিংয়ের সামনে থেকে অপহরণের চেষ্টা, নিজ বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচল শিক্ষার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ১০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃহাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরে কোচিং সেন্টারের সামনে থেকে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। তবে নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় শেষ পর্যন্ত পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পায় ওই শিশু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের কেডির মোড় এলাকার পাঠশালা স্টাডি কেয়ার একাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম তাহরিম তাওবা। সে নওগাঁ শহরের খাস-নওগাঁ এলাকার মোরশেদুল আলমের মেয়ে এবং পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী, সকালে কোচিং শেষে বাইরে গেলে একটি মাইক্রোবাসে কয়েকজন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে চোখ বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থী তাওবা জানায়, সেখানে কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে জুতা হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই বাড়ির লোকজনের সহযোগিতায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

শিশুটির বাবা মোরশেদুল আলম বলেন, কোচিংয়ে গিয়ে মেয়েকে না পেয়ে প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে এক ব্যক্তি ফোনে জানান তার মেয়ে একটি বাড়িতে আছে। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করেন তিনি।

স্থানীয় এক বাসার মালিক জানান, শিশুটি অত্যন্ত ভীত অবস্থায় তাদের বাড়িতে আশ্রয় নেয় এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

নওগাঁর পুলিশ সুপার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপহরণনওগাঁবুদ্ধিমত্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধবিরতিতে হামলা মেনে নেবে না ইরান
  • ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
  • বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল
  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম