Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫১ pm ০৯, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে উন্নত মানের হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টার মাঠ দিবস উপলক্ষে প্রদর্শনী ও জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল বিকাল ৩টায় প্রদর্শনী এবং বিকাল ৪টায় জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স সজিব এন্টারপ্রাইজের প্রোপাইটর শেখ বারেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন সীডস এর জেনেটিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার শরিফুল ইসলাম। এছাড়া মার্কেটিং অফিসার সানোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয় চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম সালেপুর এলাকার লোকমান হোসেনের আবাদকৃত দুই একর জমিতে উন্নত মানের হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টার প্রদর্শনী দেখানো হয়। সরেজমিনে দেখা যায়, ওই জাতের ভুট্টার আবাদে ভালো ফলন হচ্ছে বলে দাবি কৃষকদের।

অনুষ্ঠানে জানানো হয়, ওই এলাকার কয়েকশ কৃষকও একই জাতের ভুট্টা আবাদ করছেন এবং ভালো ফলনের আশা করছেন।

পরবর্তীতে জনসচেতনতামূলক অনুষ্ঠানের অংশ হিসেবে কৃষক ও দর্শনার্থীদের নিয়ে র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়, যেখানে শতাধিক কৃষক অংশ নেন।

বন্ধন সীডস এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বলেন, ১২৫ ধরনের বীজের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধক্ষম ভুট্টার জাত বাজারজাত করা হচ্ছে। তিনি দাবি করেন, ৯৬ শতাংশের বেশি অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন এই বীজ কৃষকদের জন্য তুলনামূলক সাশ্রয়ী।

তিনি আরও বলেন, কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীদের পরীক্ষার মাধ্যমে বীজ বাজারজাত করা হয় এবং কৃষকদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম জানান, এ বছর উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের আশা করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Tags: কৃষি প্রদর্শনীকৃষি মাঠ দিবসকৃষি সম্প্রসারণচরভদ্রাসনফরিদপুরভুট্টা চাষহাইব্রিড বীজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাজিরায় প্রকৌশলীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • বরিশালের ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টুলুর উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত ইউনিয়নের ঘোষণা
  • নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ
  • মিষ্টি ও রসালো তরমুজ চিনবেন যেভাবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম