Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবু সাঈদ হত্যা মামলায় আসামিরা যা সাজা পেলো

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২২ pm ০৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষিত এ রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন এবং সাবেক উপপরিদর্শক বিভূতি ভূষণ রায় ওরফে মাধব। তারা সবাই পলাতক।

এ ছাড়া রায়ে ১০ বছর, ৫ বছর ও ৩ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে মোট ২৫ জন আসামিকে। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগ নেতারাও রয়েছেন।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, তিনি ভেবেছিলেন সামনে মানুষ রয়েছে; কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামনে অমানুষরা দাঁড়িয়ে ছিল।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ মামলায় মোট ৩০ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের পর বিচার কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করা হয়।

Tags: আবু সাঈদজুলাই গণঅভ্যুত্থানমামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথা-বোয়ালমারী সংঘর্ষে দুই মাস বন্ধ শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতি
  • সারাদেশে মিজেলসের ভয়াবহ প্রাদুর্ভাব, সর্বোচ্চ ঝুঁকিতে শিশুরা
  • শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিএনপি পতিত আওয়ামীলীগের রূপে আবির্ভূত হয়েছে : জামায়াত
  • সংগ্রাম পেরিয়ে নেতৃত্বে শাহরুখ মিরাজ, মাধবখালীতে তরুণদের আশা
  • দিনাজপুর খানসামার আত্রাই নদীর বুকে সোনালী স্বপ্ন, বন্যার আশঙ্কায় চাষিরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম