ঝালকাঠি পৌর শ্মশানঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের প্রত্যেকের একজন অভিভাবকের হাতে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান খলিফা, কৃষ্ণকাঠি ওয়ার্ড জামায়াত সভাপতি সরোয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঝালকাঠি পৌর শ্মশানঘাট এলাকায় বসতঘরে অগ্নিকাণ্ডে একাধিক ঘর পুড়ে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ঝালকাঠিসহ চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬টি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা তৈরি করা হয়েছে।

