পটুয়াখালীর বাউফলে স্কোপোলামিন বা ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া এলাকা থেকে মূল অভিযুক্ত মাইনুল ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রাম থেকে আবদুস সত্তার, হাসিনা ও কাশেমকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি বাউফল বাজারে এক নারীকে অচেতন করে প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালায়। তদন্তে চক্রটির বিরুদ্ধে একাধিক অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

