Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১৪ pm ০৭, এপ্রিল ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
সুলতান  মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের তালতলা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফসহ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে দেখা যায়, ‘রংধনু ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম’-এ প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত চিকিৎসক ছাড়াই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এমনকি অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা কাজল রায় নামের এক কর্মচারীর কোনো স্বীকৃত প্রশিক্ষণ বা সনদপত্র নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ক্লিনিকে থাকা এক প্রসূতি রোগীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র স্থানান্তর করা হয়।

এছাড়া একই ভবনের নিচতলায় অবস্থিত ‘ইউনিক ডায়াগনস্টিক সেন্টার’ প্রয়োজনীয় অনুমোদনপত্র ছাড়াই পরিচালিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তাৎক্ষণিকভাবে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জরিমানার অর্থ পরিশোধ করা হয়। তাদের ভবিষ্যতে নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফ বলেন, সিভিল সার্জন কার্যালয়ের নিকটেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত চিকিৎসক ও সঠিক ব্যবস্থাপনার অভাব থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিজাবের দ্বিবার্ষিক নির্বাচনে আলমগীর হোসেন সভাপতি, মাসুম সাধারণ সম্পাদক
  • নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের সঙ্গে সংসদে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
  • মধ্যপ্রাচ্য ছাড়ছে বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’
  • কালবৈশাখী ঝড়ে বাকেরগঞ্জে মুগ ডাল চাষীর মাথায় হাত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম