Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমি দখলের চেষ্টায় প্রতিবন্ধী পরিবারকে মারধর, রূপগঞ্জে উত্তেজনা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৯ pm ০৭, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এক বাকপ্রতিবন্ধী পরিবারের ওপর শারীরিক নির্যাতন, হয়রানি এবং জমি ও ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সৎ মা ও সৎ ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী সাবিনা বেগম রূপগঞ্জ থানায় এ অভিযোগ করেন।

ভুক্তভোগী সাবিনা বেগম জানান, তার শ্বশুর জয়নাল উদ্দিন চৌধুরীর প্রথম স্ত্রীর দুই সন্তান শাহজাহান চৌধুরী (বাকপ্রতিবন্ধী) ও মিজানুর রহমান। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী হামিদা বেগমের ঘরে আরও পাঁচ সন্তান জন্ম নেয়।

তার দাবি, শ্বশুরের মৃত্যুর পর থেকে সৎ ভাই ও সৎ মা মিলে শাহজাহান চৌধুরীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। পাশাপাশি পরিবারটিকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ঘর নির্মাণে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পরিবারের তিন সন্তান ও স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বাধ্য হয়েই তারা থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, নির্যাতন বন্ধ করে তাদের জমি পরিমাপ করে আইন অনুযায়ী বুঝিয়ে দেওয়া হোক, যাতে তারা সেখানে ঘর নির্মাণ করে বসবাস করতে পারেন।

অভিযুক্ত সৎ ভাই আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধ সৃষ্টি করছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান জানান, লিখিত অভিযোগ পেলে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: নারায়ণগঞ্জনির্যাতনের অভিযোগবাংলাদেশ নিউজরূপগঞ্জরূপগঞ্জ সংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এবার ট্রাম্পকে অপসারণের ডাক দিল মার্কিন কংগ্রেসম্যানরা
  • দিনাজপুরে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
  • বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
  • শ্রীমঙ্গলে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • আজ রাতেই ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম