দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দলীয় মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি বুঝতে পেরেছেন দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষের ভালোবাসা ও সমর্থন তার পাশে ছিল, যা দলীয় গণ্ডির মধ্যে থাকলে জানা সম্ভব হতো না।
রুমিন ফারহানা তার বক্তব্যে নেতাকর্মীদের ধন্যবাদ জানান, যারা নানা বাধা-বিপত্তি ও ভয়ের মধ্যেও তার পক্ষে কাজ করেছেন।
তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং রাজনীতিতে তার ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, দলীয় মনোনয়ন না পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

