নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন এবং একই সঙ্গে রুল জারি করেন।
এর আগে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস থেকে আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন জনসম্মুখে অনুপস্থিত ছিলেন। পরে ওই বছরের ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।

