Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নল‌ছি‌টি‌তে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩১ pm ০৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ, স্বাস্থ্য
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ঝালকাঠিতে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি।

রবিবার (৫ এ‌প্রিল) দুপুরে জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিশুদের মধ্যে হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৩০টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের শিশুদের মাঝে টিকা প্রদান কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

 

Tags: স্বাস্থ্যহাম-রুবেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দৌলতদিয়া রেলস্টেশনে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
  • নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮ শিশু ভর্তি, মৃত্যু ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম