খুলনায় তিনটি ভ্যানে করে ছয় ড্রাম জ্বালানি তেল বহনের সময় তা জব্দ করে পুলিশে সোপর্দ করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর খালিশপুর এলাকায় নামাজে যাওয়ার পথে সন্দেহজনকভাবে তেল বহন করতে দেখে তিনি ভ্যানগুলো থামিয়ে যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশে খবর দেওয়া হয়।
পরে পুলিশ এসে তিনটি ভ্যানে থাকা ছয় ড্রাম জ্বালানি তেল জব্দ করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

