Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৩ pm ০২, এপ্রিল ২০২৬
in আইন ও আদালত
A A
0

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলাই কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সুমন ভুইয়া এই মামলার সমন জারি করেন।

এর আগে আজ সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী হুমায়ন কবির কর্ণেল বলেন, মুফতি আমির হামজার সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। সাথে সাথে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, আমি খতিবদের কাছে দরখাস্ত করেছিলাম কি করলে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী হয়। ওনারা আমার দরখাস্তের আলোকে জানিয়েছেন এভাবে কেউ নাস্তিক হন না বা ধর্ম বিদ্বেষী হন না। আমরা সকল কাগজ ও পেনড্রাইভ দিয়ে পূর্ণাঙ্গ মামলা ফাইল করেছি। বিজ্ঞ আদালত আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে সমন জারি করে করেছেন। পরবর্তী তারিখে তিনি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ২৬ মার্চ জেলা প্রশাসান আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে আপাদমস্তক ইসলাম

বিদ্বেষী ও নাস্তিক আখ্যা দিয়ে প্রকাশ্য জনসম্মুখে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা। এতে আমাদের রক্তক্ষরণ হয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ৫ ওয়াক্ত নামাজ পরেন, রোজা রাখেন, হজ্ব করেছেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা-মসজিদ প্রতিষ্ঠা করছেন। সিরাজগঞ্জের সকল মুফতি প্রকাশ্যে বলেছেন, টুকু সাহেব যে বক্তব্য দিয়েছেনে এটা ইসলাম বিরোধী বক্তব্য নয়। তাকে নাস্তিক বলা যাবে না। যিনি তাকে নাস্তিক বলেছিন, তিনিই নাস্তিক। আমরা ইচ্ছা করলে সভা সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। শুনেছি মুফতি আমির হামজা আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা চাই তিনি প্রকাশ্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গ, গত সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী একশো কোটি টাকা মানহানির মামলা দায়ের করেন। এর আগে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আদালতে মামলা দায়ের হয়েছে।

Tags: আদালতসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের
  • মানিকগঞ্জে চড়া দামে জ্বালানি তেল বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা
  • প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং আরও শক্তিশালী হয়েছে: ইরানি শীর্ষ কমান্ডার
  • সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু, ঘটনা তদন্তে কমিটি
  • এলপিজির দাম বেড়েছে, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম