Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সজিবের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৯ pm ০২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ জাহিদুল ইসলাম

বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবের (২৪) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে নিহত সজিবের পরিবারসহ সহপাঠী, বন্ধু ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী অংশ নেন।

২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার সময় কালিগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কালিগঞ্জ বাজারে মানববন্ধনে বিক্ষোভকারীরা সজিবের হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্তের জের ধরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি। উল্টো পুলিশ আসামিপক্ষের কাছ থেকে লাভবান হয়ে নিহত সজিবসহ তার পরিবারের ১০ জনের নামে একটি মিথ্যা মামলা নিয়েছে। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী আসামিদের গ্রেপ্তার না করলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাকেরগঞ্জ অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা বলেন, সজিব হত্যায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার সময় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুর চালিয়ে সজিবসহ ৫ জনকে আহত করে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩০ টায় সে মারা যায়। সজিবের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে।

 

Tags: বাকেরগঞ্জমানববন্ধনহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখা কতটা নিরাপদ
  • গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী
  • ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের
  • মানিকগঞ্জে চড়া দামে জ্বালানি তেল বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা
  • প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং আরও শক্তিশালী হয়েছে: ইরানি শীর্ষ কমান্ডার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম