ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমশের আলী (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমশের আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্তুঞ্জয় বিশ্বাস জানান, শমশের আলী সকালে আরাপপুর মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কলাবোঝাই ব্যাটারিচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

