Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৭ pm ০১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

৪০ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক জাতীয় ফুটবল দল, আর নাটকীয় ম্যাচে বিদায় ঘটেছে বলিভিয়া জাতীয় ফুটবল দল-এর।

বুধবার মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে ইরাক। এই জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল তারা।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৯ মিনিটে ফ্রিকিক থেকে নেওয়া আক্রমণ গোলরক্ষক ভিসকারা রুখে দিলেও পরের মিনিটেই কর্নার থেকে হেডারে এগিয়ে যায় ইরাক। প্রথমার্ধের ৩৮ মিনিটে বলিভিয়া সমতায় ফেরে মইসেস পানিয়াগুয়ার গোলে।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও ৫৩ মিনিটে আইমেন হুসেইনের দারুণ ফিনিশিংয়ে আবার এগিয়ে যায় ইরাক। এরপর শেষ পর্যন্ত বলিভিয়ার চাপ সামলেও জয় ধরে রাখে মধ্যপ্রাচ্যের দলটি।

এই জয়ের ফলে এবারের বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত তালিকাও সম্পূর্ণ হয়েছে, যেখানে এশিয়া থেকে প্রতিনিধিত্ব করছে মোট ৯টি দল।

Tags: ইরাকবিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শার্শা ও বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি
  • মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • সাগরপথে মালয়েশিয়া পাচারে আটকে রাখা ১৩ নারী-পুরুষ উদ্ধার
  • দেশের সব ব্যাংকের জন্য গভর্নরের নতুন নির্দেশ
  • রোববার থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম