সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা এগিয়ে নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মহান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়ে ক্ষমতাসীন ‘ফ্যাসিস্ট সরকার’ ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃতভাবে উপস্থাপন করেছিল। তবে বিএনপি ইতিহাসের কোনো ধরনের বিকৃতি হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়।
একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কার্যকরভাবে কাজ করছে। পাশাপাশি অ-মুক্তিযোদ্ধাদের শনাক্ত করতে জোরালো কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

