Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাত্র ৫ টাকার জন্য কেয়ারটেকারকে খুনের মামলায় আসামির মৃত্যুদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ৩১, মার্চ ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় আট বছর আগে তত্ত্বাবধায়ক হত্যার ঘটনায় মো. কাজলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রায় ঘোষণার সময় কাজলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায়ের পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়। তিনি ২০১৮ সালের ২৫ মার্চ থেকে কারাগারে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় একটি দোকানের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক জুলহাস মিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. সাইফুল শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Tags: কেয়ারটেকারমৃত্যুদণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না কেন: আন্দালিব পার্থ
  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন
  • বান্দরবানে হরিণ শিকার মামলায় বাবা-ছেলেসহ ৪ জন কারাগারে
  • ‘এটা হয়তো আমার শেষ ছবি’, বলেছিলেন রাহুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম