Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪২ pm ৩১, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থায় নতুন সমন্বিত পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে (অফলাইন) ক্লাস চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবং রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে এখনো এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে, যার মধ্যে নির্ধারিত দিনে শিক্ষার্থীরা অনলাইনে এবং বাকি দিনে শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করবে। জোড়-বিজোড় দিন ভাগ করে এই ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, জ্বালানি সংকট বিবেচনায় রেখে পাঠদানে বিকল্প ব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনলাইন ও অফলাইনের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

শিক্ষা খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থা চালু হলে একদিকে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাও বজায় থাকবে।

Tags: ক্লাসসপ্তাহস্কুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না কেন: আন্দালিব পার্থ
  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন
  • বান্দরবানে হরিণ শিকার মামলায় বাবা-ছেলেসহ ৪ জন কারাগারে
  • ‘এটা হয়তো আমার শেষ ছবি’, বলেছিলেন রাহুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম