Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১১ pm ৩১, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি: 

নড়াইলের কালিয়ায় ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

একই সঙ্গে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে বাংলা এফএমকে জানান, সোমবার (৩০ মার্চ) বিকেলে ও সন্ধ্যার দিকে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযানে মোট ৭৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখ (৫৫) এর কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেলে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযানে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখ (৪৫) এর কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় এনে ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জব্দ করা মোট ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Tags: ডিজেল জব্দনড়াইল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন
  • বান্দরবানে হরিণ শিকার মামলায় বাবা-ছেলেসহ ৪ জন কারাগারে
  • ‘এটা হয়তো আমার শেষ ছবি’, বলেছিলেন রাহুল
  • ঝালকাঠিতে ফেসবুক লাইভে পিতার বিষপান, দুই ছেলেও অসুস্থ
  • ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম