ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ২৬১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে মোট ৬ হাজার ৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এখনো ১২১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত ২৩২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

