Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে নতুন উচ্চতায়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১২ pm ৩০, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেলপ্রতি মূল্য ১১৫ ডলার অতিক্রম করেছে।

সোমবার (৩০ মার্চ) আগের দিনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়ায় ১১৫ দশমিক ৯৩ ডলারে। যা ২৭ ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৬২ শতাংশ বেশি।

অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দামও বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি ৩ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬৪ ডলারে লেনদেন হচ্ছে।

অয়েল প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে ইরাকের কুয়েত দখলের সময় যে হারে তেলের দাম বেড়েছিল, বর্তমান পরিস্থিতি তা অতিক্রম করেছে।

এই মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান সংশ্লিষ্ট উত্তেজনা শুরু হওয়ার আগে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার প্রতি ব্যারেল।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বর্তমান সংকটের পূর্ণ প্রভাব এখনো বাজারে প্রতিফলিত হয়নি। সামনের মাসগুলোতে এর অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

Tags: জ্বালানিডলারতেলবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন
  • বরিশালে হাম আতঙ্ক: হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চিকিৎসা শিশুদের
  • ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে: আরাঘচি
  • দিনাজপুরে মসজিদ উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা
  • লালম‌নিরহাট সীমান্তে মাদ‌কের পাশাপা‌শি কাপড় চোরাচালান হ‌চ্ছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম