Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৫ pm ২৯, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

মো : শাকিল হোসেন শওকত স্টাফ রিপোর্টার :

ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে হাজারো দোকানে গিয়ে প্রতিবছর হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা।

গতকাল আসাদুজ্জামান তার এক বয়ক্তিগত সহকারী সহ নাগরপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে করের টাকা উত্তোলনের সময় দৈনিক আমার দেশ পত্রিকার অনুসন্ধানী সাংবাদিকদের কাছে ধরা পড়ে।

বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির দায়ে বিভাগীয় মামলা কাঁধে নিয়ে আসাদুজ্জামান নামের গাজীপুর আয়কর অফিসের এক কর্মচারী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিল করে দেয়া কথা বলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দোকানী ও আসাদুজ্জামানের সাথে কথা বলে জানা যায়, বিগত বেশ কয়েক বছর যাবৎ কৌশলে ব্যবসায়ীদের আয়কর রিটার্নের ফাইল খুলে দেয়ার পর থেকে তিনি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের আইনি ঝামেলার কথা বলে ইচ্ছেমতো আয়কর দাখিল করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার করদাতাদের কাছে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সরকার প্রকৃত আয়কর থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবছর। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আসাদুজ্জামানের প্রতারণার কৌশলের শিকার হয়ে অযাচিত আয়কর দিতে বাধ্য হচ্ছে প্রতিবছর। আসাদুজ্জামানের এর সাথে থাকা আয়কর রিটার্নের কাগজ ঘেটে দেখা যায় নাগরপুর বাজারের কোটিপতি এক ব্যবসায়ীর আয়কর এসেছে শূন্য (০) টাকা। সাংবাদিক পরিচয় আসাদুজ্জামানের অফিস প্রধানের নাম নম্বর চাইলে তিনি বেশ কয়েকজন সাংবাদিক নেতাদের ফোনে ধরিয়ে দেন। পরবর্তীতে থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করার জন্য থানায় ফোন দিলেও থানা পুলিশ এসে কোন ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবং অভিযোগকারীকে এ ধরনের অভিযোগ করে পুলিশকে হয়রানি না করতে নিষেধ করেন নাগরপুর থানার ওসি মো. মুরাদ হোসেন।

টাঙ্গাইল আয়কর অফিস সূত্রে জানা যায়, আসাদুজ্জামানের বিভাগীয় মামলার থাকার বিষয়টি। নাগরপুর উপজেলায় ১২টি ইউনিয়নে কমপক্ষে ১ হাজার আয়কর দাতা থাকলে টাঙ্গাইলের ১২টি উপজেলা ও পুরো গাজীপুর জেলা মিলিয়ে হাজারো কর দাতা থাকলে প্রতি করদাতাদের কাছ থেকে কমপক্ষে ৫ হাজার টাকা নিলে সে টাকার অংক গিয়ে দাঁড়ায় এক বৃহৎ সংখ্যায়।

একাধিক বিভাগীয় মামলা কাঁধে নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে এভাবে করদাতাদের হয়রানি করা ও কার ফাঁকি দেয়ার সহায়তাকারী আসাদুজ্জামানের সাথে কথিত সাংবাদিক, পুলিশ সহ কে কে জড়িত বিষয়টি বিস্তর অনুসন্ধানের দাবিদার।

Tags: ইনকাম ট্যাক্সভুয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেন বিমানে ফোন ‘এরোপ্লেন মোড’ করতে বলা হয়? জেনে নিন এই ফিচারের আদ্যোপান্ত
  • হরিপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা সভা
  • সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • টাঙ্গাইলের গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা
  • শ্রীমঙ্গলে জ্বালানি নিরাপত্তায় বিজিবির কঠোর নজরদারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম