Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩১ pm ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

নড়াইল প্রতিনিধি :

তেল না পেয়ে নড়াইলের তুলারামপুর এলাকায় এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার এক সঙ্গী। শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যা পালিয়ে গেছেন, তাকে আটক করতে চেষ্টা চলছে।

নিহত নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-নড়াইল মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় অবস্থিত মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত মোল্যা। এ সময় পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতা জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে সুজাত মোল্যা ক্ষুব্ধ হয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন এবং পাম্পেই অবস্থান নেন। পরে রাত ২টার দিকে নাহিদ তার বন্ধু জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে, অভিযুক্ত চালক ট্রাক নিয়ে তাদের পিছু নেন।

পাম্প থেকে প্রায় দেড় থেকে দুইশ গজ দূরে যশোর-নড়াইল মহাসড়কে তাদের মোটরসাইকেলসহ চাপা দিয়ে দ্রুত পালিয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদুল।

আহতকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, অভিযুক্ত ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে গেছেন। তাকে আটক করতে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: নড়াইলবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধ বন্ধে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক, তুরস্ক-সৌদিসহ ৪ দেশ অংশ নিচ্ছে
  • ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
  • সুনামগঞ্জের মধ্যনগরের বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া
  • যশোরে ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন
  • দিনাজপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম