Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে: চিফ হুইপ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৮ pm ২৮, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ ও অধিবেশন চলাকালে অডিও বিভ্রাটের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ সম্পন্ন করার আশা প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির সদস্যরা।

বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমপিদের কার্যক্রম সহজ করতে সংসদ ভবনের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে এবং সবাইকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, অধিবেশন চলাকালে অডিও বা শব্দ বিভ্রাটের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে।

এদিকে, আগামী ৩০ মার্চ হাউজ কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আবাসন বরাদ্দ বিষয়ে আরও আলোচনা হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর সংসদীয় কার্যক্রমকে সক্রিয় ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tags: এমপিচিফ হুইপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুবাইয়ে ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের
  • সরকার গণরায় না মেনে সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
  • আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল: তথ্য মন্ত্রণালয়
  • বাগেরহাটে রিয়া মনি হত্যাকান্ডে গ্রেফতার ৩
  • নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম