Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে স্বাধীনতা দিবসে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চেয়ার বসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জামায়াত নেতা ওহিদুজ্জামান আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে বাউফল পাবলিক মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বসার চেয়ার নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুনরায় দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন।
অনুষ্ঠানে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জামায়াতের আমীর মাওলানা ইসাহাক মিয়া ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ভোর ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
Tags: বিএনপি-জামায়াত সংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান: এমপি সান্টু
  • দৌলতদিয়া বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৬
  • হরমুজ প্রণালিতে বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
  • কক্সবাজারে লাল-সবুজ পরিবহনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম