Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৫ pm ১৮, মার্চ ২০২৬
in প্রবাস, সারাদেশ
A A
0

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা এবং শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার বাবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল খারিজে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। তখন গুরুতর আহত হন মামুন। তিনি আল তোয়াইক বলদিয়া কোম্পানির অধীনে কাজ করতেন। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে যায়।

আহত অবস্থায় তাকে স্থানীয় সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মামুন এক সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে এবং দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছেন।

Tags: প্রবাসীবিশেষ নিউজমিসাইলসৌদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সখিপুরে ১০০ পরিবারের মাঝে প্রবাসী কল্যাণ সংগঠনের নগদ অর্থ বিতরণ
  • সিরাজগঞ্জ মহাসড়কে ১২০০ পুলিশ ও ড্রোনে নজরদারি
  • ফরিদপুরে আদালতে সাক্ষী দেয়ার অপরাধে ইউপি সদস্যের স্বামীকে হাতুড়ি পেটা
  • রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল
  • তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম