Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৬ pm ১৭, মার্চ ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর বেললতা খাল পুনঃখননের উদ্বোধন করা হলেও খনন কাজ এখনও বন্ধ রয়েছে। বিভিন্ন কারণে খাল খননের কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল কেবল ফটোসেশন ও লোক দেখানোর জন্য।

সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে তিনি কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এভাবে উদ্বোধন না করার কড়া নির্দেশ দেন।

নওগাঁ এলজিইডি সূত্রে জানা গেছে, বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১,২০০ মিটার খাল পুনঃখননের অনুমোদন দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর খাল খনন কর্মসূচীর সঙ্গে মিলিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করলেও, প্রকৃত খাল খননের কার্যক্রম এখনো শুরু হয়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উদ্বোধনী অনুষ্ঠানটি বেললতা খালের পারে নয়, বরং অন্য খালের পাশে আয়োজন করা হয়েছিল। এতে শুধু ফটোসেশন হয়েছে, খনন কার্যক্রমের বাস্তব কাজ হয়নি।

স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন খাল সংষ্কার না হওয়ায় বর্ষা মৌসুমে জমিতে পানি জমে ফসল নষ্ট হয়, খরায় সেচের জন্য গভীর নলকূপ ব্যবহার করতে হয়। খাল পুনঃখনন তাদের দীর্ঘদিনের দাবি, তবে উদ্বোধন হলেও বাস্তবায়নে অনিশ্চয়তা রয়েছে।

এক কৃষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, উদ্বোধনী দিন স্থানীয়রা ডালি, কোদালসহ প্রস্তুতি নিয়ে এসেছিলেন, কিন্তু সবই ফটোসেশনের জন্য। বর্ষা মৌসুম আসতে চলেছে, তখন পানিতে এলাকা ভেসে যাবে, ফলে খাল খনন কার্যক্রম আবারও সুষ্ক মৌসুম পর্যন্ত স্থগিত হবে।

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বদরুদ্দোজা জানান, খালের মাঝে অনুষ্ঠান আয়োজন সম্ভব নয়, মন্ত্রীর যাতায়াত ও জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী রাস্তার পাশে অন্য খালের পাড়ে অনুষ্ঠান করা হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, উদ্বোধনের পর পরিপূর্ণভাবে খাল খনন কার্যক্রম শুরু হবে এবং বর্ষা ও খরার সময় তাদের কৃষি জীবনের সুবিধা নিশ্চিত হবে।

Tags: খাল খনননওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই
  • সুনামগঞ্জে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • বাঘাইছড়িতে জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক অলিউল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম