Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ জানালেন মাহদী আমিন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২০ pm ১৭, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ২৮ দিনে ২৮ পদক্ষেপের কার্যক্রমকে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পদক্ষেপগুলোর বিবরণ প্রকাশ করেন।

মাহদী আমিনের স্ট্যাটাস অনুযায়ী, মাত্র এক মাসে প্রধানমন্ত্রী দেশের প্রশাসন ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। পদক্ষেপগুলো সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা:
১. ৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড–মাসিক ২,৫০০ টাকা সহায়তা।
২. ধর্মীয় সেবাদানকারীদের সম্মানী–৪,৯০৮ মসজিদ, ৯৯০ মন্দির, ১৪৪ বৌদ্ধবিহার ও ৩৯৬ গির্জার নেতৃবৃন্দ।
৩. ঈদে ত্রাণ ও উপহার বিতরণ–শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল।
৪. প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালু।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি:
৫. কৃষক কার্ড প্রদান ও ক্ষুদ্র কৃষক ঋণ মওকুফ–প্রায় ২৭,০০০ কৃষক সুবিধাভোগী।
৬. ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন–৫৪ জেলায় কার্যক্রম শুরু।

প্রশাসন ও সুশাসন:
৭. সাপ্তাহিক অফিস ও সময় কঠোরকরণ।
৮. ভিভিআইপি প্রটোকল হ্রাস।
৯. বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত।
১০. এমপিদের বিশেষ সুবিধা বাতিল।

অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা:
১১. বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা।
১২. বিদেশি বিনিয়োগ সহজীকরণ।
১৩. শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ।
১৪. বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু।
১৫. স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধি।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন:
১৬. পুনর্ভর্তি ফি বাতিল ও লটারি বাতিল।
১৭. বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা।
১৮. ধর্মীয় শিক্ষক নিয়োগ।
১৯. ক্রীড়া ও কুঁড়ি কর্মসূচি।

স্বাস্থ্য ও জনকল্যাণ:
২০. ই-হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র।
২১. ডেঙ্গু প্রতিরোধ অভিযান।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা:
২২. চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা।
২৩. নারীর নিরাপত্তা ও পিংক বাস।

রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ:
২৪. রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয়।
২৫. অবৈধ দোকান উচ্ছেদ।
২৬. শহীদ সেনা দিবস পালন।
২৭. শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্যোগ।
২৮. বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট।

মাহদী আমিনের মতে, সরকার গঠনের প্রথম ২৮ দিনে এই পদক্ষেপগুলো প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তিনি উল্লেখ করেছেন, “সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

Tags: প্রধানমন্ত্রীমাহদী আমিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলের কালিশুরী বাজারে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২ কোটি টাকা
  • ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায়
  • ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ১৪০ কিমিতে যানজট নেই, ঈদযাত্রা স্বাভাবিক
  • জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম
  • মধ্যরাতের আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড বাগেরহাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম