Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৫ pm ১৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি খাতকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করানো সরকারির অন্যতম লক্ষ্য।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোলের সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “কৃষক ও কৃষাণিরা ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে। তাই সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা। শহীদ জিয়া ও খালেদা জিয়া কৃষকের বন্ধু ছিলেন, এবং বর্তমান নির্বাচিত বিএনপি সরকারও কৃষকের বন্ধু। আমরা কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে চাই।”

তিনি জানান, উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। “দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় কৃষিপ্রধান এলাকা। এসব জেলায় কৃষিজাত পণ্য নিয়ে বড় কোম্পানির সঙ্গে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। ঈদের পর কৃষিনির্ভর কলকারখানা স্থাপনের বিষয়ে নির্ধারণ করা হবে, যা স্থানীয় বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের সুযোগ দেবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তন করা। “আজ যারা মাসে পাঁচ হাজার টাকা আয় করছেন, আমরা চাই দুই-চার বছরের মধ্যে তাদের আয় দশ হাজার টাকায় পৌঁছাক। মানুষের আয় দ্বিগুণ করা আমাদের নীতি। এটি শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি এবং নির্বাচিত বিএনপি সরকারের লক্ষ্য।”

তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করলেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ধাপে ধাপে কাজ করছে। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

শেষে তিনি বলেন, “আমাদের রাজনীতি কৃষকের উপকার করা, মা–বোনদের স্বাবলম্বী করা, সাধারণ মানুষের জন্য ভালো চিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার ওপর কেন্দ্রিত।”

Tags: উত্তরাঞ্চলকৃষিপ্রধানমন্ত্রীবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম