যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তবে ইরান এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। সোমবার (১৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেছেন, “ট্রাম্পের সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখুক কী পরিণতি হয়।”
নাইনি আরও দাবি করেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, যদি সত্যিই তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন, তবে তার জাহাজ পারস্য উপসাগরে পাঠানোর সাহস দেখান।

