Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৮ am ১৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরে দেশের নদী-নালা ও খাল-বিল মিলিয়ে মোট ২০ হাজার কিলোমিটার খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সোয়া ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খননের উদ্বোধনের মাধ্যমে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে এ কর্মসূচি শুরু করবেন।

উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ এবং এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থান-এ নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তিনি।

পরে বিকাল ৫টায় শহরের গোর-এ-শহিদ ময়দান-এ সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

Tags: ৫৪ জেলা খাল খননখাল খনন কর্মসূচিতারেক রহমান সফরপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ রাজনীতিব্রেকিং নিউজ বাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জ প্রেসক্লাবে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
  • আদালতে নেওয়ার পথে পুলিশকে গালিগালাজ করলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা
  • পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২
  • রাজশাহীতে হাট ইজারায় বড় ধরনের ঘাপলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম