Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান: মিলন

Bangla FM OnlinebyBangla FM Online
২:০১ pm ১৫, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার (১৫ মার্চ) সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বর্তমানে প্রাথমিক শিক্ষা খাতকে শক্তিশালী করতে মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী বিস্তারিতভাবে উল্লেখ করেন:

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (ডিইপিডি-৪): জুলাই ২০১৮ থেকে জুন ২০২৬ পর্যন্ত চলমান।
চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়): জুলাই ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত।
ঢাকা মহানগর ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প: জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত।
কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প: জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত।
স্কুল ফিডিং কর্মসূচি: ১৫০টি উপজেলায় জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়ন।

এছাড়া, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে ৫৮টি জেলায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক স্তর)’কোর্স চালানো হচ্ছে।

বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের জন্য ৬৪ জেলার প্রতিটিতে উপজেলা পর্যায়ে ‘স্কুলবহির্ভূত শিশুদের বিকল্প শিক্ষা কার্যক্রম (এএলও)’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে একনেকের অনুমোদন পেয়েছে এবং জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত বাস্তবায়িত হবে।

Tags: প্রাথমিক শিক্ষামিলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী
  • আগামীকাল দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই
  • ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
  • বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম