Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ত্রাণ মন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি :

মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (সকাল ১০টা) বড়বাড়ী ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, দেশে মশাবাহিত রোগ শুধু রাজধানী ঢাকা–তে সীমাবদ্ধ নেই, বরং তা এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে কোথাও যেন আবর্জনা বা নোংরা পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের উদ্যোগে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাটে কোথাও পানি জমে না থাকে এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

এসময় উপস্থিত ছিলেন এইচ এম রকিব হায়দার, মো. রাজীব আহসান, মনোনীতা দাস, মতিন, নাজমুল হুদা লিমন, এবিএম ফারুক সিদ্দিকী ও রঞ্জিত কুমারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Tags: আসাদুল হাবিব দুলু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের নাগরপুরে এলজিইডির উপ-প্রকৌশলী শহিদুলের বদলি
  • যশোরে বিমান বাহিনীর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
  • সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম
  • গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না: সেতুমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম