প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপি সরকার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি জানান, ইতোমধ্যেই চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড, পহেলা বৈশাখ থেকে চালু হবে কৃষক কার্ড, এবং আগামী ১৬ মার্চ দিনাজপুরে শুরু হবে খাল খনন কর্মসূচি।
শনিবার (১৪ মার্চ) সকালেই রাজধানীর ওসমানী মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে দেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চাই। কোনো ফ্যাসিবাদ বা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা বা কথা বলার অধিকার কেড়ে নিতে পারবে না।

