Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জা আব্বাসের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ১৪, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সফলতা নিশ্চিত করেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘আপনাদের দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাসের দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।’

গত শুক্রবার (১৩ মার্চ) রাতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সন্ধ্যার আগেই প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী রাতেই দ্বিতীয় দফার অস্ত্রোপচার করা হয়।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে অসুস্থ মির্জা আব্বাসের খোঁজখবর নেন। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে তার চিকিৎসা ও শারীরিক জটিলতার বিষয়ে বিস্তারিত অবহিত করেন। রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতাল পরিদর্শন করেন।

মির্জা আব্বাসকে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলাম।

Tags: এভারকেয়ার হাসপাতালবিএনপিমির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ময়মনসিংহে জমে উঠেছে ঈদের কেনাকাটা
  • কমলো স্বর্ণের দাম
  • মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী
  • শ্রীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম