Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে সংঘর্ষ, সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৬ am ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ পয়েন্ট (ইচ্ছারচর) এলাকায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন মাছুম চৌধুরী (৩১), পিতা আতিকুর রহমান চৌধুরী এবং নাফি চৌধুরী (২১), পিতা মুহিবুর রহমান চৌধুরী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ববিরোধকে কেন্দ্র করে সাবেক অতিরিক্ত (ওএসডি) কর্মকর্তা সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র—লাঠি, লোহার রড, ধারালো রামদা ও চুলফি ঝাঁটা নিয়ে মাছুম ও নাফির ওপর হামলা চালায়।

স্থানীয়রা জানান, হামলায় নেতৃত্ব দেন জিল্লুর রহমান। তার সঙ্গে আবুসুফিয়ান, লুবন, সাবাজ মিয়া, জানিস, জেমিম, মাহিম, এহসান ও সাহিনসহ কয়েকজন অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, কয়েকদিন আগে আহমদাবাদ পয়েন্ট এলাকায় অবৈধভাবে তেল মজুদ রাখার ঘটনায় প্রশাসন অভিযান চালিয়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেন এবং প্রায় ২২০০ লিটার তেল জব্দ করেন। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

আহতদের স্বজনদের দাবি, ওই ঘটনার জের এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমানের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালালে কয়েকজন আহত হন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, মারামারির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসআই রবিউলসহ পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tags: উপজেলাসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি
  • ভাসানচর থেকে পলাতক ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
  • সংসারের জন্য অভিনয় ছাড়তেও রাজি পূজা চেরি
  • নড়াইলের বিশেষ অভিযানে গ্রেফতার ৭
  • তালতলীতে বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম