ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন, ক্ষমতাসীন দল বিএনপি সংসদীয় দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছে। সভার সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে আগামীকাল শুরু হওয়া সংসদ অধিবেশন এবং এর পরিচালনার বিষয়ে আলোচনা হবে।
সভায় প্রথম অধিবেশনের জন্য স্পিকার ও ডেপুটি স্পিকারের মনোনয়ন নিয়েও আলোচনা করার কথা। সাধারণত সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতাসীন দলের প্রার্থীই এই পদে নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব এসেছে, যদিও তারা এটি গ্রহণ করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

