Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাটের শরণখোলায় আস্ত ছাগল গিলে নিলো বিশাল অজগর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০০ pm ১০, মার্চ ২০২৬
in Semi Lead News, পরিবেশ, সারাদেশ
A A
0

শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে একটি অজগর সাপ দিনমজুর পরিবারের একটি ছাগল গিলে খাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটিকে সুস্থ করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুর রহিম জানান, একই গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল প্রতিদিনের মতো ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল একটি অজগর সাপ দেখতে পান। সাপটির পেট ফুলে ছিল, পরে বুঝতে পারেন সেটি তার ছাগলটি আস্ত গিলে ফেলেছে। খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করেন। এসময় আস্ত ছাগল গিলে ফেলা অজগর সাপটি দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী বলেন, “সুন্দরবন থেকে আসা অজগর সাপটি আমার সখের ছাগলটি আস্ত গিলে ফেলেছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সিপিজি সদস্য সগির সওদাগর জানান, উদ্ধার করা সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মাধ্যমে সাপটিকে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Tags: অজগর সাপবাগেরহাটের শরণখোলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় সর্ব মহলে নিন্দার ঝড়
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৯৩ শিশুর মৃত্যু, সবচেয়ে ছোট ৮ মাসের শিশু
  • শরীয়তপুর বিএনপির ক্লাব ভাঙায় ক্ষোভ, ঘেরাও ভূমি অফিস
  • রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত
  • সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম