Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে প্রতারক তমাল গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪১ am ০৮, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে একাধিক চেক ও স্ট্যাম্প জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি অভিলাস দাস তমালকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, সিআর ৩৪৫/২৪ (রাজ) নম্বর মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে আদালত তাকে সাজা দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

অভিযোগ রয়েছে, তমাল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি চেক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে কয়েকটি এনজিও আদালতে মামলাও দায়ের করেছে।

ভুক্তভোগীদের মধ্যে উপশহর এলাকার বাসিন্দা মাহবুবা খাতুন নীলা প্রায় ১২ লাখ টাকা এবং নগরীর অবয়ের মোড় এলাকার বাসিন্দা সজিব ও ব্যবসায়ী মনিসহ আরও কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে তিনি নগরীর নিউমার্কেট এলাকার মতো অভিজাত স্থানে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২২৫/২৩ নম্বর একটি মামলাও রয়েছে। এছাড়া নারী সংক্রান্ত বিভিন্ন বিতর্কেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নিজেকে আড়াল করতে তিনি প্রতারণার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। তাকে গ্রেপ্তারের সময় কয়েকজন কথিত সাংবাদিক ও অসাধু ব্যক্তি তার পক্ষ নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি এএইচএম সিরাজুর রহমান জানান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tags: অভিলাস দাস তমালগ্রেপ্তারজালিয়াতিরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ
  • বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
  • সাতক্ষীরায় বিভিন্ন মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম