মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল প্রতিনিধি
বরিশালের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওসার রাঢ়ীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৫টায় ঢাকা–বরিশাল মহাসড়কের সোনার বাংলা হাইওয়ে রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান সরদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আয়োজক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওসার হোসেন। এ সময় বক্তব্য রাখেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম এবং উজিরপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, এনটিভি অনলাইন প্রতিনিধি কমল পুলক বাড়ৈ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বিপ্লব হাজারী, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হিমেল, সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, কমল নন্দীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকদের তৃণমূল পর্যায়ে মাঠে কাজ করতে হয়। তাই সাংবাদিকদের সকল ধরনের নির্যাতন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ব্যক্তি স্বার্থে যারা সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধেও সাংবাদিক সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।

