পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে শুক্রবার ( ৬ মার্চ) দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে চয়ন রাজভর হত্যা মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, আমিনুর ফকির (৪৫) পিতা-মৃত নাজিমুদ্দিন ফকির, রাব্বি ফকির (২১) পিতা- আমিনুর ফকির, তাহের ফকির (৪৫) পিতা-মৃত জিন্নাহ ফকির, রাকিব ফকির (২৬) পিতা-ম শাহীন ফকির, সর্ব সাং-হাটফুলবাড়ী বাজার, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া।।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শুক্রবার রাত ৮ টায় দিকে ফুলবাড়ি বাজার এলাকায় জমি নিয়ে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই শিক্ষক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, থানা পুলিশের অভিযানে চয়ন হত্যার ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

