তানাজ্জিনা তানিয়া:
একটি পরিবারকে আগলে রাখতে, একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে নারীর ভূমিকা অপরিসীম। নারী এক হাতে সংসার সামলায়, অন্য হাতে দায়িত্ব, ভালোবাসা, ত্যাগ আর সংগ্রামের গল্প লিখে যায় প্রতিদিন। সমাজের প্রতিটি স্তরে নারীর অবদান অস্বীকার করার উপায় নেই।
মা হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, কর্মক্ষেত্রেসব জায়গায় নারী তার যোগ্যতার প্রমাণ দিচ্ছে প্রতিনিয়ত।
তবুও প্রশ্ন থেকে যায়, কেন আজও নারী নিরাপদ নয়?
২০২৬ সালে এসেও শিশু থেকে বৃদ্ধা—কেউই সহিংসতা ও ধর্ষণের ভয় থেকে মুক্ত নয়। এই লজ্জা কার? এই অপরাধের শেষ কোথায়?
নারী শুধু সম্মান পাওয়ার জন্য কোনো দিবস চায় না, নারী চায় নিরাপত্তা, মর্যাদা আর সমান অধিকার।
আসুন, নারী দিবসে শুধু শুভেচ্ছা নয়, নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিজ্ঞা করি।
শুভেচ্ছা সকল নারীকে।

